1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শান্তিতে নোবেল পাওয়া জাপানি সংগঠনকে অভিনন্দন ড. ইউনূসের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | শান্তিতে নোবেল পাওয়ায় পরমাণু অস্ত্রবিরোধী জাপানি সংগঠন নিহন হিদানকিয়ো-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০০৬ সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন অধ্যাপক ইউনূস। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এমনটি জানায়। এর আগে বিকেলে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হয়।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস লেখেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি নিহন হিদানকিয়ো’র অটল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা। হিরোশিমা ও নাগাসাকির বিভীষিকা যেন কখনো বিস্মৃত না হয়, সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ ও নিরলস প্রচেষ্টা আমাদের একটি নিরাপদ বিশ্বের সন্ধানে গভীরভাবে অনুপ্রাণিত করে। আপনার সাহস এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ। আবারও আন্তরিক অভিনন্দন। নোবেল কমিটির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরওয়েজিয়ান নোবেল কমিটি জাপানি সংস্থা নিহন হিদানকিয়োকে ২০২৪ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের হাত ধরে শুরু হওয়া এ প্লাটফর্ম হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য এবং পারমাণবিক অস্ত্র কখনও ব্যবহার করা উচিত নয়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে তা দেখানোর জন্য সংস্থাটি নোবেল পুরস্কার পেল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর