1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এমবাপে-গ্রিজম্যানকে ছাড়াই ইসরায়েলকে বিধ্বস্ত করলো ফ্রান্স

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। অন্যদিকে ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। বড় দুই তারকাকে ছাড়াই গতকাল বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের মুখোমুখি হয় ফ্রান্স।

গ্রিজম্যান-এমবাপে না থাকলেও ইসরায়েলকে হারাতে বেগ পেতে হয়নি ফ্রান্সের। এই ম্যাচে ইসরায়েলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ২০২২ বিশ্বকাপের ফাইনালিস্টরা।

যুদ্ধরত ইসরায়েল হাঙ্গেরিকে হোম ভেন্যু বানিয়ে খেলে। বৃহস্পতিবার হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচের ৬ মিনিটে গোল হজম করে ইসরায়েল। ফ্রান্সের হয়ে গোলটি করেন এদুয়ার্ডো কামাভিঙ্গা। ২৪ মিনিটে ওমরি গান্ডেলম্যানের গোলে ১-১ সমতায় ফেরে ইসরায়েল।

৪ মিনিট পর ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ক্রিস্টোফার এনকুকু। ফ্রান্সের জার্সিতে ১১ ম্যাচে এটি তার প্রথম গোল। এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

৮৮ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি। শেষ সময়ে চমক দেখায় ফ্রান্স। দুই মিনিটের মধ্যে দুই গোল করে তারা।

৮৮ মিনিটে ম্যাটিও গুয়েনদৌজির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাডলি বারকোলা। ৮৯ মিনিটে পিএসজি ফরোয়ার্ডের গোলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-১। শেষের ঝড়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর