1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্তির দাবি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান শিক্ষক পদে নিজেদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয় গেজেট থেকে বাদ পড়া প্রধান শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক খ ম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ঐক্য জোটের সদস্য সচিব খায়রুল ইসলাম। অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোটের কেন্দ্রীয় প্রতিনিধি গোলাম মোস্তফা।

এসময় শিক্ষকরা বলেন, বিগত সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি ঐতিহাসিক শিক্ষক সমাবেশের মাধ্যমে দেশের ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে।

একই সংখ্যক প্রধান শিক্ষক পদ সৃষ্টি হওয়ার কথা থাকলেও প্রায় ৭,৫১২টি বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনু বিভাগের তৎকালীন এক কর্মকর্তার যোগসাজশে তাদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে গেজেট প্রকাশিত হয়।

হুমায়ুন কবীর বলেন, ২০১৩ সালের আগস্টে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট অনুযায়ী জাতীয়করণকৃত প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করার কথা থাকলেও আমরা বৈষম্যের শিকার। গেজেটে অন্তর্ভুক্তিকরণ আমাদের সাংবিধানিক অধিকার। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর