1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সাত দাবি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সাতটি দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য থাকা যাবেনা। এখন বর্তমানে শিক্ষার মর্যাদা নেই বললেই চলে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সেজন্য আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে।

তারা আরও বলেন, বিগত সরকার শিক্ষার মান তলানিতে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় প্রচুর দুর্নীতি করেছে। পেটুয়া বাহীনি দিয়ে শিক্ষকদের উপর নির্যাতন করেছে। শিক্ষকদেরকে চাকরিচ্যুত করেছে।

অন্তর্বর্তী সরকারে কাছে সাতটি দাবি জানান তারা-

১. বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে।

২. সরকারি শিক্ষকদের সমান বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান করতে হবে।

৩. শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিযোগ দিতে হবে।

৪. ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকদের মর্যাদা নির্ধারণ করতে হবে।

৫. চাকরির মেয়াদ ৬৫ বছরে উন্নীত করতে হবে।

৬. কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা বোর্ড পুনঃগঠন করতে হবে।

৭. শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ করতে হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইউনূস মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক ড. আহমেদ জামাল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক মুহম্মদ সিদ্দিকুর রহমান খান, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলাম, শিক্ষক নেত্রী অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর