1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইসরায়েল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি স্থপানায় পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠনটিও।

এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে জাপানও।

জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, লেবাননে বসবাস করা জাপানি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা যাচাই করছি। পাশাপাশি নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানাচ্ছি।

তাছাড়া জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানে একটি সামরিক প্লেন পাঠানোর পরিকল্পনা করছে জাপান সরকার। সেখান থেকে লেবাননে আটকে পড়াদের নিয়ে আসা হবে।

এর আগে বিশ্বের অসংখ্য দেশ নিজেদের নাগরিকদের লেবানন সফরের ব্যাপারে সতর্ক করে ও দেশটি ছাড়ার আহ্বান জানায়। যার মধ্যে অন্যতম হলো ইতালি, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া।

এদিকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় বিধ্বস্ত লেবানন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আর মোট প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) আরবের কয়েকটি দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও, তা কানেই নিচ্ছেন না নেতানিয়াহু। উল্টো, সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর