1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনা-ডিসি আনিসসহ ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা জেলার সাবেক ডিসি আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে অন্তরের খালা খুকু মনি এ মামলা করেন। এ ঘটনা নিয়ে কোনো মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে অন্তর নিহত হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর