জ্যেষ্ঠ প্রতিবেদক | ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী গতকাল রাতে ঢাকার এক হাসপাতালে রাত আনুমানিক ৯:০০ টায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার বার মহাসচিব ও সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন।বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একজন অনন্য সাংবাদিক নেতা হিসেবে তার রয়েছে বিরল সম্মান ও সুখ্যাতি।জাতীয়তাবাদী চিন্তা চেতনায় লালিত কিংবদন্তী এ সাংবাদিক নেতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। সদা সদালাপী ও কর্মীবান্ধব এই মহান নেতার মৃত্যুতে পুরো সাংবাদিক সমাজ নির্বাক।তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা পরিবারের জন্য। রুহুল আমিন গাজীর মৃত্যুতে আমাদের সাংবাদিক সমাজের বিশাল শুন্যতা ও অপূরনীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা চেয়েছে তাঁর পরিবার। আজ বাদ জোহর জানাজার নামাজ প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সবার উপস্থিতি বিশেষ ভাবে কামনা করা হয়েছে।