1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মারা গেছেন বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ।

তিনি জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন দেওয়ান হাবিব। দীর্ঘ মেয়াদে চলছিল চিকিৎসা। সবশেষ রাজধানীর একটি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন দেওয়ান হাবিব। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সিদ্দিকুর রহমান পলাশ আরও জানান, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে সাপ্তাহিক বিনোদন বিচিত্রা ম্যাগাজিনটি প্রকাশ করে আসছিলেন তিনি।

এছাড়া নাটক প্রযোজনার সাথেও জড়িত ছিলেন তিনি। সালমান শাহ ও শমী কায়সারকে নিয়ে করা অরুণ চৌধুরীর নাটকটির প্রযোজকও ছিলেন দেওয়ান হাবিব। তার মৃত্যুতে সিনেসাংবাদিক থেকে শুরু করে নাটক সিনেমার মানুষরাও শোক প্রকাশ করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর