1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কনকচাঁপা-নওশাবা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও অভিনেত্রী নওশাবা আহমেদ। ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ ট্রাস্টি বোর্ডে আগামী ৩ বছরের জন্য সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।

দেশের সব ক্ষেত্রের শিল্পীদের সুযোগ সুবিধা ও অধিকারের পক্ষে কাজ করে থাকে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। সর্বশেষ গত বছর এ ট্রাস্টের কমিটি গঠিত হয়। তবে বিগত সরকার পতনের ফলে সব জায়গায় সংস্কারের ধারাবাহিকতায় পুনর্গঠন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। রোববার (১৫ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে।

শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ডে আগামী ৩ বছরের জন্য সদস্য হিসেবে দায়িত্ব আরও পালন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি-প্রাবন্ধিক নাহিদ হাসান নলেজ, লেখক-শিক্ষক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, কবি সাইয়েদ জামিল, নির্মাতা আশফাক নিপুন।

অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি দেওয়ার মতো কর্মকাণ্ড পরিচালনায় ২০২২ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট। ২০০১ সালে শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন হওয়ার দশ বছর পর ১৭ সদস্যের বোর্ড গঠন করা হয়। এরপর ২০২০ সালের ১৬ মার্চ বোর্ড পুনর্গঠন করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর