1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দিনভর মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ঝরছে। রাজধানীতে শনি থেকে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দিনভর টানা মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। টানা বৃষ্টিতে রাস্তায় মানুষ কম থাকায় আয় কমেছে রিকশাচালক ও গণপরিবহন চালকদের।

রোববার সরেজমিন রাজধানীর পল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, মৌচাক ঘুরে ভোগান্তির এই চিত্র দেখা গেছে।

পল্টন মোড়ে রিকশাচালক জহিরুল বিজনেস ডাইজেস্টকে বলেন, শনিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা থামছে না। শরীর গরম হয়ে আছে। রাস্তায় মানুষ তুলনামূলক কম। ভাড়া বেশি পাইনি। দুপুর থেকে ভেজা শার্ট-লুঙ্গি পরে রিকশা চালাচ্ছি।

অন্য রিকশাচালক কলিমউদ্দিন বলেন, গায়ে রেইনকোট দিয়েও নিস্তার নেই। গায়ে পানি ঢুকছে। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবো। রিকশা না চালিয়ে ঘরে বসে থাকলে ভাত খাবো কোথা থেকে? সকাল থেকে ৩০০ টাকার ভাড়া পাইছি শুধু।

পল্টন মোড়ে আনারস-পেপে বিক্রেতা আরমান বলেন, আজ কাস্টমার কম। বিক্রি ভালো না। একদিন বিক্রি না হলে পরদিন মাল আনার টাকা থাকে না।

এদিকে টানা দুদিনের বৃষ্টিতে আয় কমেছে পরিবহন চালকদের। ভিক্টর পরিবহনের চালক মোরশেদ জানান, বৃষ্টিতে রাস্তায় মানুষ কম। সকালে অফিসগামী কিছু যাত্রী ছিল। এরপর থেকে যাত্রী কমেছে। যারা বের হওয়ার তারা প্রাইভেটকার কিংবা রিকশায় উঠে। বৃষ্টিতে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করে না।

উবার চালক কামাল হোসেন বলেন, রাস্তায় যাত্রীর জন্যা দাঁড়াতেই পারি না। চলতি পথে দু-য়েকজন পাই। গত দুদিন থেকে এভাবেই চলছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে এমন বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে গরম বাড়তে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর