1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টেস্টেও রিশাদকে খেলানোর পরিকল্পনা বাংলাদেশের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | রিশাদ টেস্ট খেলুক এটা হয়তো বাংলাদেশের অনেক ক্রিকেটভক্তই চায়। এই লেগস্পিনারকে টেস্ট ক্রিকেটে অন্তভূক্ত করার পরিকল্পনা আছে কিনা, ভক্তদের পক্ষ থেকে প্রধান নির্বাচক নির্বাচক হান্নান সরকারের কাছে সেই প্রশ্ন রেখেছেন ক্রীড়া সাংবাদিকরা।

হান্নান সরকারও জানিয়ে দিয়েছেন, রিশাদকে টেস্টে খেলানোর পরিকল্পনা আছে বাংলাদেশের। তবে এখনি সে সিদ্ধান্ত নিতে চান না তারা। কারণ, রিশাদের এখনো দীর্ঘ ফরম্যাটে খেলার অভিজ্ঞতা হয়নি।

প্রধান নির্বাচকের ব্যাখ্যা এমন, টি-টোয়েন্টিকে একজন বোলার মাত্র ৪ ওভার বোলিং করতে পারেন। আর ওয়ানডেতে ১০ ওভার। কিন্তু টেস্টে বল করতে হয় ১৫-২০ ওভার। দীর্ঘ সময় বোলিং করার চাপ নেওয়ার ক্ষমতা এখনো রিশাদের হয়নি। তবে আস্তে আস্তে তার অভিজ্ঞতা বাড়বে। তখন রিশাদকে দলে নেওয়ার ক্ষেত্রে নির্বাচকরাই আগ্রহী হবেন।

হান্নান সরকার বলেন, টেস্ট ক্রিকেট নিয়ে রিশাদ অবশ্যই আমাদের পরিকল্পনায় আছে। দীর্ঘ ফরম্যাটের খেলায় তার অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে। সে টি-টোয়েন্টিতে ৪ ওভার এবং ওয়ানডেতে ১০ ওভারে অভ্যস্ত। কিন্তু টেস্ট ক্রিকেটে তাকে ১৫-২০ ওভার বল করতে হতে পারে। আমরা এখনও তাকে সেই কাজের চাপ সামলাতে দেখিনি। আমরা চাই, টেস্ট স্কোয়াডে আসার আগে সে দীর্ঘ ফরম্যাটে অভিজ্ঞতা অর্জন করুক। রিশাদ যদি দলে যোগ দেয়, তাহলে এটি দারুণ কিছু হবে। একজন লেগস্পিনার যেকোনো ফরম্যাটেই শক্তিশালী সম্পদ হতে পারে।

বাংলাদেশের জার্সিতে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিশাদ। আর ওয়ানডে ফরম্যাটে খেলেছেন মাত্র ৩টি ম্যাচ। যে কারণেই নির্বাচকরা মনে করছেন, টেস্ট খেলার জন্য রিশাদের আরও অভিজ্ঞতা দরকার আছে। সেটি হলেই লেগস্পিনারকে টেস্ট দলে নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর