1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তার উল্টো

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম অর্ধেকের বেশি কমেছে। এছাড়া জ্বালানি তেলের দাম কমার কারণে জাহাজ ভাড়াও কমেছে। একই সঙ্গে অন্যান্য খাতে তেল পরিবহন খরচ কমেছে। সয়াবিন আমদানির খরচও কমেছে। ফলে তেলের দাম অনেক কমার কথা। কিন্তু দেশের বাজারে সেভাবে কমেনি। আর নির্ধারণ করে দেয়া হলেও বাজারে বাড়তি দামেই বিক্রি হয়। এক্ষেত্রে সরকার কিছুই করতে পারছে না। এছাড়া পণ্যের দাম নির্ধারণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের অ্যানালাইসিসে সমস্যা দেখছেন বিশ্লেষকরা।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে প্রতিটন সয়াবিন তেলের গড় মূল্য ছিল ১ হাজার ৬৬৭ ডলার। ২০২৩ সালে গড় মূল্য নেমে আসে ১ হাজার ১১৯ ডলারে। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা ১ হাজার ১০৫ ডলারে লেনদেন হয়েছে। সর্বশেষ গত মাসে বাজারদর আরও কমে ৯১২ ডলারে স্থির হয়েছে। তবে দেশের বাজারে এর উল্টো প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১৬৯ টাকা নির্ধারণ করে দেয়। এরপর জানুয়ারিতে কোনো ঘোষণা ছাড়াই প্রতি লিটারে দাম ৪ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা ঘোষণা করেন ব্যবসায়ীরা। পরবর্তীতে রোজার আগে পণ্যটির দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এরপর দাম নিয়ন্ত্রণে আনতে ভ্যাটে ছাড় দেয় সরকার। এতে প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমে আসে। গত ১৫ই এপ্রিল সেই ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল থেকে আবারও লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে মিলমালিকরা। বাণিজ্য সচিবকে দেয়া চিঠিতে তারা বলেছেন, প্রতিলিটারে ১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে করা হয়েছে ৮৪৫ টাকা। ফলে ৫ লিটার বোতলের লিটারপ্রতি দাম বাড়বে ৯ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিজনেস ডাইজেস্টকে বলেন, সয়াবিন তেলের আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের দাম পরিবর্তন করতে হলে আমাদের অনুমতি নিতে হবে। আমরা আগামীকাল ট্যারিফ কমিশনের সঙ্গে বসবো। বিশ্ববাজার যাচাই-বাছাই করে তেলের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য মো. ওয়াদুদ হোসেন জানান, সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। মন্ত্রণালয় বা এসোসিয়েশন থেকেও ট্যারিফ কমিশনকে এখনো কিছু জানানো হয়নি। তবে যদি কেউ দাম বাড়িয়ে থাকে, তাহলে সেটির কারণ পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন ট্যারিফ কমিশনের সমালোচনা করে বলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের অ্যানালাইসিসটা ঠিকমতো হচ্ছে না। রিফাইনারিদের অ্যানালাইসিসে সিল-স্বাক্ষর দেয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম অনেক কমেছে। সেই প্রতিফলন আমরা দেশের বাজারে দেখতে চাই। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর