1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

নারী সাফ চ্যাম্পিয়নশিপ : বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং আগেই হয়েছিল। বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান। সোমবার চূড়ান্ত করা হয়েছে ফিকশ্চার।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে ২০ অক্টোবর। গ্রুপের দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে সাফের ম্যাচগুলো। ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

অন্য গ্রুপের চারদল নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ৩০ অক্টোবর।

২০২২ সালের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল এই নেপালেই। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে। দুই বছর পর শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন সাবিনারা।

সেবার বাংলাদেশ শিরোপা জিতেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে। এবার নারী ফুটবল দলের প্রধান কোচ ইংল্যান্ডের পিটার বাটলার। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ এই ইংলিশ কোচের ওপর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর