1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সোনার দাম আরও বাড়লো, ভরি ১২৭৯৪২ টাকা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হলো। আগামীকাল সোমবার (২৬ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকায় বিক্রি হয়েছে। গত ২৩ আগস্ট থেকে আজ পর্যন্ত এ দামে বিক্রি হচ্ছে সোনা। এখন দুদিনের ব্যবধানে সোনার দাম আরও বাড়ানো হলো।

রোববার (২৫ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮৪৩ টাকা বাড়িয়ে এক লাখ ২২ হাজার ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৮৬ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৬৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৩০৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৫৪৭ টাকা।

এর আগে গত ২৩ আগস্ট সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়ানো হয় এক হাজার ৫০৪ টাকা। এতে দাম নির্ধারণ হয় এক লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৪৬ টাকা বাড়িয়ে এক লাখ ২০ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৩৬ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৮৫ হাজার ২৪১ টাকা। আজ রোববার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

সোনার দাম বৃদ্ধি হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা। এঠাড়া, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর