1. admin@businessdigestbd.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য ফেনী সীমান্তে ব্যাগ ফেলে ভারত পালালেন অস্ত্র বহনকারী, মিললো ২ পিস্তল কপ সম্মেলনে ২০০ দেশের ১৬৫ ম্যান্ডেট, ছাড় দেওয়ার আহ্বান শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সবার দায়িত্ব : ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বাংলা কবিতার হাজার বছরের অভিযাত্রা, চর্যাপদ থেকে সমকাল : জিয়াউদ্দিন লিটন অফিসার নিয়োগ দিচ্ছে সিঙ্গার, থাকছে না বয়সসীমা বিদেশি ফল রামবুটান দেশে যেভাবে চাষ করবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে হবে না, তবু পড়া যাবে সব মেসেজ ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

কপ সম্মেলনে ২০০ দেশের ১৬৫ ম্যান্ডেট, ছাড় দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বিশ্বনেতাদের আলোচনা মধ্য পর্যায়ে গড়িয়েছে। জমে উঠেছে দরকষাকষি। প্রতিটি দেশ তুলে ধরছে তাদের ম্যান্ডেট। এরই মধ্যে ২০০ দেশের প্রতিনিধিরা ১৬৫টি ম্যান্ডেট নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশও তুলে ধরেছে দাবি দাওয়া।

তবে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১-এর মধ্যপর্ব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এদিন বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি সাইড ইভেন্ট। এসব ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের পরিবেশবিদ ও এনজিওর নেতারা অংশ নেন।

এক সংবাদ সম্মেলনে সাইমন স্টিয়েল বলেন, গতিশীল এক সম্মেলনের মধ্যপর্বে পৌঁছেছি আমরা। এটি ইতিহাসের অন্যতম বৃহৎ কপ সম্মেলন। এখানে বিভিন্ন দেশের প্রতিনিধি, সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী, নাগরিক সমাজসহ নানা পক্ষ অংশ নিয়েছে।

তিনি বলেন, প্রায় ২০০টি দেশ ১৬৫টি ম্যান্ডেট নিয়ে কাজ করছে। প্রতিটি দেশের নিজস্ব মতামত ও অবস্থান রয়েছে। প্রতিটি দেশের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। প্রতিটি শব্দ ও বাক্যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও এটি অত্যন্ত জরুরি। সব পক্ষের সমঝোতা ছাড়া সম্মিলিত সাফল্য সম্ভব নয়।

সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে কঠিন বিষয়গুলো দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনায় কৌশলগত বিলম্ব এড়িয়ে চলতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে সাইমন স্টিয়েল বলেন, দেশগুলো এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করতে জলবায়ু পদক্ষেপের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। বিদ্যুতায়ন ও জলবায়ু অর্থায়নের মতো বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, জলবায়ু সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান নেই। একটি কপ সম্মেলনেই এই সংকটের অবসান সম্ভব নয়। তবে প্রতিটি সম্মেলনকে অগ্রগতি নিশ্চিত করতে হবে।

খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে জলবায়ু বার্তা:

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খেলাধুলা, চলচ্চিত্র, সংগীত ও বিনোদন জগৎকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন সাইমন স্টিয়েল।

তিনি বলেন, জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে হলে কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করতে হবে। এজন্য মানুষের দৈনন্দিন জীবন, প্রয়োজন ও ভালো লাগার জায়গাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাধানের বিষয়টি তুলে ধরতে হবে।

তার ভাষায়, মানুষের প্রয়োজন উন্নত স্বাস্থ্যসেবা, ভালো কর্মসংস্থান ও সাশ্রয়ী জ্বালানি। একই সঙ্গে খেলাধুলার মতো তাদের ভালোবাসার বিষয়গুলোর সঙ্গেও জলবায়ু পরিবর্তনের যোগসূত্র তুলে ধরতে হবে।

সম্প্রতি অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের উদাহরণ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়েছে। তীব্র গরমে খেলোয়াড়দের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দর্শকদেরও হাসপাতালে যেতে হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেলিমুন্দোর সাংবাদিক ভেনেসা হাউক। বিশ্বকাপ চলাকালে তিনি খেলার বিরতিতে পানিশূন্যতা রোধে বিরতি বা হাইড্রেশন ব্রেকের মাধ্যমে দর্শকদের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেছিলেন।

এছাড়া ভারতের পিএলইউসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তামসিল হোসেন চলচ্চিত্র ও বিনোদন জগতের মাধ্যমে জলবায়ু সচেতনতা তৈরির উদ্যোগের কথা তুলে ধরেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার উদ্যোগে স্পোর্টস ফর ক্লাইমেট অ্যাকশন এবং এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচার ফর ক্লাইমেট অ্যাকশনের মাধ্যমে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন জগৎকে জলবায়ু আন্দোলনে যুক্ত করার কাজ চলছে।

অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর বৈঠক:

বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) কর্তৃক ঘোষিত ৩ কোটি (৩০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিআইএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

অন্য এক অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা দরকার।

এদিকে আরেকটি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর