1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

বিডি চাকরি ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি.কম। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে রকমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: রকমারি.কম

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ

পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (মতিঝিল)

বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির দিন, রকমারি ডট কম-এর পণ্য ক্রয়ে কর্মীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও অনির্ধারিত চা, বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ফিজিওথেরাপি সেবাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে রকমারি ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর