1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

নাঈম হাসানের আগের ওভারেই ফিরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু শর্ট ফিল্ডার মুমিনুল হক একেবারে সহজ ক্যাচটি হাত থেকে ফেলে দিয়েছেন। এক ওভার পর নাঈম ফিরেই লেগ বিফোরের ফাঁদে ফেললেন জাস্টিন গ্রিভসকে। এর মধ্য দিয়ে ৫১ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু পেল বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ২১৩ রান।

এখনও বাংলাদেশ ৫৯ রানে এগিয়ে আছে। তবে চেজের ক্যাচটি তালুবন্দি করতে পারলে আরও কিছুটা স্বস্তিতে থাকতো স্বাগতিকরা। এর আগে দিনের দশম ওভারে হাফসেঞ্চুরি করা তেজনারায়ণ চন্দরপলকে স্লিপে নাজমুল হোসেন শান্ত’র ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন শরিফুল ‍ইসলাম।

চলমান মিরপুর টেস্টের প্রথম দু’দিন ছিল আলো-আধারের লুকোচুরি। ফলে নির্ধারিত সময়ের আগেই উভয় দিনই খেলা শেষ হয়েছে। যেখানে মোমেন্টাম কাজে লাগানোর সুযোগ হারিয়ে আক্ষেপই হতে পারে বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছিল। ৪৩ রানে অপরাজিত থাকা চন্দরপল আজ (শুক্রবার) তৃতীয় দিনের ‍শুরুতে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

দেয়াল হয়ে উঠে ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নেন চন্দরপল। তবে এরপর তাকে আর বেশিক্ষণ টিকতে দেননি শরিফুল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে স্লিপে ধরা পড়ে বাঁ-হাতি এই ব্যাটারের ক্যাচ। এর আগে গ্রিভসের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন চন্দরপল। তার বিদায়ের পর অধিনায়ক চেজকে নিয়ে ইনফর্ম ব্যাটার গ্রিভস বেশ দেখেশুনে খেলেছেন।

সেই জুটি ভাঙার প্রথম সুযোগ এসেছিল নাঈম-মুমিনুলের সমন্বয়ে। কিন্তু বাউন্সার বলটি চেজের ব্যাট ছুঁয়ে শর্ট লেগে গেলে, মুমিনুল ঝাঁপিয়ে দুই হাতে ধরলেও আটকে রাখতে পারেননি। নাঈমই ফের ‍জুটি ভাঙায় সফল হলেন বিরতির আগমুহূর্তে। গ্রিভস তার অফসুইংয়ে এলবিডব্লিউ হলে রিভিউ নেওয়ারও চেষ্টা করেননি। ফলে ১০৩ বলে ২ চারে ৪৬ রানে থেমেছে ডানহাতি ব্যাটারের ইনিংস। চেজ অপরাজিত আছেন ৩০ রানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর