1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আদর্শ স্কুল এন্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আক্তার হোসেন নামে একজন আহত হয়েছেন। রোববার রাত ১০ টা ৪৬ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি জানান রাত পৌনে এগারোটার দিকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি। এই ঘটনায় একজন পথচারী সামান্য আহত হয়েছে বলে জানান তিনি।

কারা কীভাবে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেল রিকশা বা প্রাইভেটকারে এসে এই ঘটনা ঘটিয়েছে কি না সে বিষয়টি এখনও বলা যাচ্ছে না। এ নিয়ে আমাদের টিম কাজ করছে।

পুলিশের একটি সূত্র জানায়, রাত দশটা ৪৬ মিনিটের দিকে শিল্পাঞ্চল এলাকার আদর্শ স্কুল এন্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অপরটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আসে। তারা এসে আলামত সংগ্রহ করে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর