1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাফি আলমের নতুন গান ‘ঋণী’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

গায়ক, গীতিকার ও সুরকার রাফি আলমের নতুন মৌলিক গান ‘ঋণী’ প্রকাশ পেয়েছে। গত শুক্রবার একইসঙ্গে প্রকাশ হয় তার মিউজিক ভিডিও। আধুনিক সফট রক ঘরানার এই গানটিতে উঠে এসেছে ভালোবাসার সম্পর্কের এক চেনা বাস্তবতা।

সম্পর্কে দুজন মানুষ সবসময় সমানভাবে ভালোবাসে না। কখনো একজন একটু বেশি ভালোবাসে, একটু বেশি দেয়, কিংবা নিজের অজান্তেই বেশি ত্যাগ স্বীকার করে। সেই না বলা অনুভূতি আর ভালোবাসার অদৃশ্য হিসাব নিয়েই গানটি।

গানটি প্রসঙ্গে রাফি আলম বলেন, “ভালোবাসা সবসময় সমান হয় না। অনেক সময় একজন অন্যজনের চেয়ে একটু বেশি ভালোবাসে, বেশি দেয়, অথচ বিনিময়ে কী পেল, সেই হিসাব রাখে না। এই ভাবনা থেকেই ‘ঋণী’ গানটির জন্ম।”

গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন রাফি আলম। যৌথভাবে কথা লিখেছেন রাফি আলম ও আর এস রাজী। সংগীতায়োজন, প্রযোজনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন রাফির ব্যান্ডের সহশিল্পী আফ্রেডি আলম রুদ্র।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হার্পার্স ফেরিতে। গানটির আবেগের সঙ্গে মিল রেখে নির্মিত ভিডিওটির চিত্রগ্রহণ করেছে আরপি ভিজ্যুয়ালস। সম্পাদনা ও ভিডিও প্রযোজনায় ছিলেন রিদম নাথ।

মেলোডিনির্ভর মৌলিক বাংলা গানের জন্য পরিচিত রাফি আলম আধুনিক রক, পপ রক ও ইন্ডি রক ঘরানায় গান তৈরি করেন। তার আগে প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে ‘দেখেও কি দেখোনা’, ‘পালিয়ে যাই’, ‘তোমার নেশা’ ও ‘ছোট্ট এ জীবনে’। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মঞ্চে তিনি সংগীত পরিবেশন করেছেন।

‘ঋণী’ গানটির মিউজিক ভিডিও এখন ইউটিউবে দেখা যাচ্ছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিশ্বের বিভিন্ন মেজর মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর