1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সুপ্রিমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে ফোরামের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাগো নিউজকে বিলুপ্ত কমিটির তথ্য নিশ্চিত করেন অ্যাডভোকেট মুহাম্মদ মাহবুবুর রহমান খান।

এর আগে ২০২১ সালের ২৬ জানুয়ারি বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবদুল জাব্বার ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের ২৫১ জন আইনজীবী।

এ কমিটির অনুমোদন দেন ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী মরহুম খন্দকার মাহবুব হোসেন। আর সুপারিশ করেন সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর