1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এএফসি চ্যালেঞ্জ লিগে সন্ধ্যায় টিকে থাকার লড়াই ফর্টিসের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

এএফসি চ্যালেঞ্জ লিগে টিকে থাকার লড়াইয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতের আল-কাদসিয়া এসসির কাছে ৩-০ গোলে হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রতিনিধিদের। ফলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখাই হবে ফর্টিসের প্রধান লক্ষ্য।

‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে তাজিকিস্তানের রেগার-তাদআজ। অন্য ম্যাচে ফর্টিসকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক আল-কাদসিয়া।

এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে কুয়েতের ক্লাবটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেগার-তাদআজ। পয়েন্টশূন্য গোয়া তৃতীয় এবং ফর্টিস চতুর্থ স্থানে রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর