1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বন্যাপীড়িত এলাকায় লাশের জানাজা ও দাফনের নিয়ম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার পঠিত

ধর্মীয় ডেস্ক : কোনো মুসলমানের মৃত্যুর পর তাকে গোসল করানো, কাফন পরানো ও জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থ করা মুসলমানদের ওপর ফরজে কেফায়া। মৃতের ওয়ারিস, অভিভাবক ও তার আত্মীয়-স্বজন থাকলে কাফন-দাফনের ব্যবস্থা করার দায়িত্ব প্রথমত তাদের ওপর বর্তায়। যদি মৃতের কাফন-দাফনের ব্যবস্থা করার কেউ না থাকে, তাহলে তার কাফন-দাফনের ব্যবস্থা করা মুসলমানদের সামাজিক ও রাষ্ট্রীয় কর্তব্য হয়ে দাঁড়ায়। কেউ এই দায়িত্ব পালন না করলে সবাই গুনাহগার হবে।

বন্যায় বা পানিতে ডুবে কোনো মুসলমানের মৃত্যু হলে তার শরীর পাক থাকলেও তাকে গোসল দিতে হবে। তবে জলমগ্ন লাশ যদি পানি থেকে ওঠানোর সময়ই একবার, দুবার বা তিনবার গোসলের নিয়তে নেড়ে উঠানো হয়, তাহলে তাই গোসল গণ্য হবে।

পানিতে ডুবে লাশ অনেক বেশি ফুলে গেলে, হাত লাগালে ফেটে যাওয়ার আশংকা থাকলে গোসল করানোর নিয়েতে শুধু ওপর থেকে পানি ঢেলে দেওয়াই যথেষ্ট।

লাশ গোসল করানোর পর অন্যান্য যথানিয়মে জানাজা পড়তে হবে। শুকনো জায়গা না পাওয়া গেলে পানির মধ্যে দাঁড়িয়েও জানাজা পড়ে নেওয়া যায়। জানাজার জন্য একাধিক মৃত ব্যক্তির লাশ উপস্থিত হলে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা জানাজার নামাজ আদায় করা উত্তম। তবে লাশগুলো একত্র করে একসাথে জানাজা পড়াও জায়েজ। এ ক্ষেত্রে সবগুলো লাশ ইমামের সামনে পশ্চিম দিকে একের পর এক অথবা উত্তর-দক্ষিণে সারিবদ্ধভাবে রাখবে।

লাশ কবর দেওয়ার জন্য শুকনো জায়গা পাওয়া গেলে ওই জায়গায় স্বাভাবিক নিয়মে দাফন করতে হবে অথবা শুকনো অঞ্চলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি লাশ কবর দেওয়ার মতো শুকনা জায়গা না পাওয়া যায়, শুকনো অঞ্চলে পাঠিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থাও না থাকে এবং বন্যার পানি চলে যাওয়ার অপেক্ষা করলেও লাশ নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে, কাফন পরিয়ে জানাজার সম্পন্ন করে লাশ ভাসিয়ে দিতে হবে।

তবে শুকনো জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকলে বা লাশ সংরক্ষণের ব্যবস্থা থাকলে লাশ না ডুবিয়ে দেবে না বরং পানি নেমে যাওয়ার অপেক্ষা করবে এবং পানি নেমে যাওয়ার পর যথাযথভাবে দাফন করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর