1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কত মায়ের কলিজা নিভে গেছে অঙ্গার হয়ে : আরিফুল ইসলাম শান্ত

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কেউ কেউ শোকে পাথর হয়ে যায়,
অথচ আমি মোমের মতো—
এক ফোঁটা, দু’ফোঁটা করে
গলে পড়ি পাদদেশে।

তোমার আলোয় দাঁড়িয়ে থাকে
কত স্বপ্নের মাইলফলক।
সেখানেই কত পিতার স্বপ্ন
পুড়ে ছাই হয়ে গেছে,
কত মায়ের কলিজা
নিভে গেছে অঙ্গার হয়ে।

কেউ কেউ শোকে পাথর হয়ে যায়,
অথচ আমি এখনো বেঁচে আছি—
প্রতিটি শ্বাসে বহন করি
অসংখ্য মৃত্যুর ভার।

চুল্লির আগুনে মাটি ইট হয়ে ওঠে,
আমি পুড়ে পুড়ে মিশে যাই বিষাদে
তবু মৃত্যু আমাকে শেষ করতে পারে না,
আমি বেঁচে থাকি প্রতিটি পোড়া স্বপ্নে।
আমার জীবন এক অনন্ত চিতাগ্নি—
যেখানে বারবার পুড়ি, তবু নিভে যাই না কখনো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর