অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
বিভাগের নাম: প্রজেক্ট
পদের নাম: টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান (সিএসই/এমআইএস/আইটি/সমমান)
অভিজ্ঞতা: ৩-৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা:আলোচনা সাপেক্ষে
বয়সসীমা নির্ধারিত নয়
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নগদ লিমিটেড ওয়েবসাইট ভিজিট করুন।