1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইয়েমেনে ‘বিশেষ অভিযান’ চালাতে যাচ্ছে সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় ‘বিশেষ অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ অভিযানের আগে একটি নির্দিষ্ট এলাকার বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছে জোট।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই এলাকায় ‘বিশেষ অভিযান’ পরিচালনার জন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা প্রয়োজন।

তবে কোথায় অভিযান চালানো হবে, কখন তা শুরু হবে কিংবা অভিযানের লক্ষ্য কী—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এদিকে, সম্ভাব্য অভিযানকে কেন্দ্র করে সানার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল-জাজিরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর