1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শুটিংয়ে মুখের ওপর পড়ল ক্যামেরা, কেমন আছেন প্রিয়ন্তী উর্বী?

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সোমবার (১২ অক্টোবর) মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে শুটিংয়ের সময়ে ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বার্তায় উর্বী বলেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’

ঘটনার বর্ণনা দিয়ে উর্বী লিখেছেন, ‘আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য!’

উর্বী জানান, তাৎক্ষণিক হাসপাতালে যান তারা। এক্স-রে করানো হয় তার। চিকিৎসকের পরামর্শে এখন ওষুধ চলছে তার।

দুর্ঘটনার পর উর্বীর আজকের অবস্থা


এ ঘটনায় কাউকেই দোষী বলছেন না উর্বী। তার ভাষ্য, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।

উর্বী জানান, তিনি নাকে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। নাক ফুলেও গেছে। তবে এর চেয়েও বড় কিছু ঘটেনি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে এই দুর্ঘটনায় কাজ থেকে বিরতি নেননি উর্বী। আজও শুটিং করছেন তিনি। পূর্ণাঙ্গ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর