1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সঙ্গে যুক্ত হবে বিবাহের তথ্য

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

তথ্য গোপন করে একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যার ব্যবহারের ওপর আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি আগে কোথাও বিয়ে করেছেন কি না, তা সহজেই যাচাই করা যাবে। কেউ তথ্য গোপন করে এক জায়গায় বিয়ের পর অন্য জায়গায় আবার বিয়ে করতে চাইলে অনলাইন ব্যবস্থায় তার আগের বিবাহের তথ্য দেখা সম্ভব হবে। এতে, আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই করা সহজ হবে।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল বিবাহ নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে। অনলাইনে বিবাহ ও তালাকের তথ্য সংরক্ষণ করা হলে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

আইনমন্ত্রী আরও বলেন, বিবাহ নিবন্ধনের তথ্য এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক অবস্থাও যাচাইয়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে পরিচয় ও বৈবাহিক তথ্য গোপন করে বিয়ে নিবন্ধনের প্রবণতা কমানো সম্ভব হবে।

মো. আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রী বা সন্তানদের পক্ষ থেকে একাধিক দাবি উঠলেও নিবন্ধিত বিবাহের তথ্যের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করা যাবে। এতে উত্তরাধিকার বা বৈবাহিক সম্পর্ক নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমার সুযোগ কমবে। একই সঙ্গে এ ধরনের বিষয়ে রাষ্ট্রের ওপরও অতিরিক্ত চাপ কমবে।

বিদেশে থাকা কিংবা বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে-এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ডিজিটাল বিবাহ নিবন্ধনের তথ্য গুরুত্বপূর্ণ হবে বলে জানান আইনমন্ত্রী। কোনো ব্যক্তি বিদেশে গিয়ে তার স্ত্রীকে সঙ্গে নিতে চাইলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ অনলাইনে বিবাহের তথ্য যাচাই করতে পারবে। এতে ওই ব্যক্তির বৈবাহিক সম্পর্কের তথ্য দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।

আইনমন্ত্রী বলেন, দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে নাগরিকদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর