1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে : তানিয়া রব

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

আজ জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেছেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। যুবসমাজ শুধু দেশের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও অন্যতম প্রধান শক্তি।

তিনি বলেন, তরুণদের শুধু ভোটার হিসেবে নয়, রাষ্ট্র ও সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার হিসেবে দেখতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি তরুণদের নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তানিয়া রব বলেন, রাষ্ট্র জনগণের জন্য এবং রাষ্ট্রের ক্ষমতার মূল উৎস জনগণ। তাই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহিমূলক হতে হবে। তরুণদের নেতৃত্ব, সততা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, যুব পরিষদ তরুণদের সংগঠিত করে সচেতন, অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন।

যুব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, হৃদয়ে পতাকা ২রা মার্চ এর সভাপতি কবি সাহানা সুলতানা, যুব পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মাহফুজ আলম জাহিদ, মোহাম্মদ মাকসুদুল হক স্বাধীন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর