1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তিন বিষয়ে ট্রাম্প-শি জিন পিংয়ের রুদ্ধদ্বার বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং হোয়াইট হাউসে রুদ্ধদ্বার দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন। তিন প্রশ্ন সামনে রেখে ওয়াশিংটন সফরে যান চীনা প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রুদ্ধদ্বার বৈঠকের আলোচ্যসূচিতে আছে তিন শব্দ নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি। তবে, এছাড়াও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে।

বৈঠকের আগে সামরিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একটি বি-২ স্টেলথ বোমারু বিমান এবং এফ-২২ সদৃশ কয়েকটি যুদ্ধবিমান উড়ানো হয়েছে। এ সময় সামরিক ব্যান্ড সংগীত পরিবেশন করা হয় এবং যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা পর্যায়ক্রমে প্রদর্শন করা হয়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার সঙ্গে যোগ দেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং চীনা ফার্স্ট লেডি পেং লিইউয়ান। প্রথমে ট্রাম্প ও শি একান্ত বৈঠকে বসেন। পরে দুই দেশের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তারা হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।

আনুষ্ঠানিক বৈঠকের আগে ট্রাম্প বলেন, দুই দেশ ‘আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক’ গড়ে তুলতে কাজ করছে। এর মধ্যে মার্কিন কৃষক ও খামারিদের জন্য নতুন বাজারে প্রবেশের সুযোগও রয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, বৈঠকে ‘নিরাপত্তা, প্রযুক্তি ও সুপারইন্টেলিজেন্স–সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে, শি জিন পিং বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে আরও জোরালো যোগাযোগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষ ‘খোলামেলা, গভীর ও ধারাবাহিক সংলাপের মাধ্যমে অভিন্ন জায়গা খুঁজে বের করতে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে’ পারে।

পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও আইন প্রয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই সরকারের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোরও আহ্বান জানান তিনি।

রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে রাষ্ট্রীয় নৈশভোজে আতিথেয়তা করার কথা রয়েছে।
এদিকে ট্রাম্প ও শি বৈঠকে ব্যস্ত থাকার সময় মেলানিয়া ট্রাম্প পেং লিইউয়ানকে নিয়ে ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্ট পরিদর্শনে যান।

ট্রাম্পের সঙ্গে শি জিন পিংয়ের এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে রয়েছে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতও অব্যাহত রয়েছে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছান শি জিন পিং। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর শি প্রথম চীনা নেতা, যিনি যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফর করছেন।

২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম রাষ্ট্রীয় সফরে তাকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ ও এর বন্দোবস্ত করেছিলেন। শি জিন পিংয়ের এ সফরের আগে গত মে মাসে চীন সফরে এসেছিলেন ট্রাম্প। ওই সফরে দুই পক্ষ ‘কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলার নতুন রূপরেখা’ নিয়ে একমত হয়েছিল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর