1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঋতুপর্ণাদের ফিরিয়েও হাফডজন গোলে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোলে হারার পর এশিয়ান গেমসের নারী ফুটবলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হারলো বাংলাদেশ। আন্তর্জাতিক নারী ফুটবলে প্রথমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ৬ পরিবর্তন এনে। একাদশে ফেরানো হয় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার ও শামসুন্নাহার জুনিয়রকে। কিন্তু তাতেও ফল নিজেদের পক্ষে আনা যায়নি।

জাপানের ওসাকার ইয়ামার স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলায় ২ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে হজম করেছে আরও ৪টি।

পুরো ম্যাচের ৭৫ শতাংশ বলই নিজেদের দখলে রাখে দক্ষিণ কোরিয়ার মেয়েরা। তাতেই স্পষ্ট কটটা দাপুটে খেলেছে তারা। ২০টি শট নিয়ে ১৩টি রাখে লক্ষ্যে। সেখানে থেকে গোল হয় ৬টি। অন্যদিকে প্রথমার্ধে নেওয়া লক্ষ্যভ্রষ্ট একমাত্র শটই পুরো ম্যাচের সম্বল বাংলাদেশের মেয়েদের।

১৬ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। গোল করেন কিম মিন-জি।

প্রথমার্ধের শেষদিকে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেয়ং ডা-বিন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দক্ষিণ কোরিয়ার মেয়েরা।

তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে। ছো-ইয়ু রি গোলটি করেন। ১০ মিনিট পর চতুর্থ গোল করেন জি সো-ইয়োন।

এরপর ৭৯ মিনিটে পঞ্চম গোল করেন সিউল-জি হিউন। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে শেষ ও ষষ্ঠ গোলটি করেন কো ইউ-জিন। ওই গোলে ৬-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশের মেয়েরা তাদের পরের ম্যাচ খেলবে মিয়ানমারের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে পারলে টিকে থাকবে সম্ভাবনা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর