1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নটর ডেমে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবকের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

রাজধানীর নটর ডেম কলেজে দ্বিতীয়দিনের মতো একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। এদিন শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। কয়েক শিফটে এতে অংশ নিচ্ছে সারা দেশের লাখো শিক্ষার্থী।

এদিকে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন অভিভাবকরাও। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে কলেজে প্রবেশ করলেও বাইরে অপেক্ষায় রয়েছেন তারা। এদিন সকাল থেকেই আরামবাগ থেকে মতিঝিল ও কাকরাইল অভিমুখী সড়কে শিক্ষার্থী-অভিভাবকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এতে সড়কে যান চলাচলও কার্যত বন্ধ হয়ে পড়েছে।

গাজীপুর থেকে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছেন আসলাম হোসাইন। তিনি বলেন, ছেলের আগে থেকে ইচ্ছে ছিল ও নটর ডেমে পড়বে। আমরাও উৎসাহ জুগিয়েছি। এসএসসি পরীক্ষার আগে থেকেই ও নটর ডেমের ভর্তি পরীক্ষার নিয়ম অনুসরণ করতো। পরীক্ষার পর ওর অন্য বন্ধুরা যখন ট্যুরে গেছে, ঘুরে বেড়িয়েছে; ও তখনো পড়ার টেবিলে ছিল। আমাদের প্রত্যাশা ছেলেটা চান্স পাবে। কারণ ও কষ্ট করেছে।

এদিকে, কলেজ সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও দুদিনব্যাপী একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা হয়েছে। শুক্রবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই আরামবাগ থেকে মতিঝিল ও কাকরাইল অভিমুখী সড়কে শিক্ষার্থী-অভিভাবকদের উপচেপড়া ভিড় দেখা গেছে/ছবি: ফেসবুক থেকে নেওয়া

নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া আবেদন ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলে। তবে নির্ধারিত সময়ে কতসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

জানা যায়, মিশনারি পরিচালিত কলেজ নটর ডেম ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে না। ভর্তি পরীক্ষায় অংশ নিতে কত শিক্ষার্থী আবেদন করেছে, তাও জানায় না কর্তৃপক্ষ। শুধুমাত্র সফলভাবে আবেদন করা শিক্ষার্থীরা অনলাইনে প্রবেশপত্র পেয়েছে। তাদের প্রবেশপত্রে পরীক্ষার সময়সহ বিস্তারিত তথ্য রয়েছে। সে তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।

পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়াদের বিশেষ সুযোগ
এদিকে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফলাফল বা গ্রেড পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তিতে বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে নটর ডেম কলেজ।

কলেজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে ফলাফল পরিবর্তনের সব প্রকার প্রমাণপত্রসহ সরাসরি কলেজ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আসনসংখ্যা কত?
বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি আসন রয়েছে। সব মিলিয়ে নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন ৩ হাজার ২৯০টি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর