1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাদা ভাত ভুলে যান, অপরাজিতা ফুলে বানান নীল ভাত

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

অপরাজিতা ফুল শুধু সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, আয়ুর্বেদশাস্ত্রেও দীর্ঘদিন ধরে এই ফুলের ব্যবহার রয়েছে। নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে তৈরি চা যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি এই ফুলের ব্যবহার রান্নাতেও এনে দিতে পারে দারুণ চমক।

বিশেষ করে অপরাজিতা ফুলের নীল রঙে তৈরি ভাত বা পোলাও হয়ে উঠতে পারে আপনার খাবারের টেবিলের সবচেয়ে নজরকাড়া পদ। অল্প কয়েকটি ফুল আর সহজ কিছু উপকরণেই তৈরি করা যায় এই রঙিন ভাত, যা স্বাদে যেমন পরিচিত, দেখলে তেমনি মনে হবে একেবারেই অন্যরকম। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনে চমক দিতে চাইলে ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন এই নীল ভাত।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে অপরাজিতা ফুলে নীল ভাত রান্না করবেন-

উপকরণ:
পোলাও বা বাসমতি চাল ১ কাপ
তাজা অপরাজিতা ফুল ১০-১৫টি
লবণ স্বাদমতো
ঘি বা তেল ১ চা চামচ
পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি:
প্রথমে অপরাজিতা ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর ফুলের ভেতরের সবুজ অংশটি আলাদা করে ফেলুন। এবার ফুলগুলো সামান্য গরম পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ফুলের রং পানিতে মিশে পানি গাঢ় নীল হয়ে এলে ফুলগুলো ছেঁকে তুলে নিন। এতে পাওয়া যাবে পরিষ্কার নীল রঙের নির্যাস।

অন্যদিকে, চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পাত্র বা রাইস কুকারে চাল দিয়ে তাতে তৈরি করা নীল পানি, পরিমাণমতো লবণ ও সামান্য ঘি মিশিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী পানি ঠিক করে নিয়ে ভাত রান্না করুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখুন, যাতে ভাত ঝরঝরে হয়।

তৈরি হয়ে গেল নান্দনিক নীল রঙের অপরাজিতা ফুলের ভাত। সাধারণ ভাতের বদলে এই রঙিন পদটি যেকোনো মাংস, মাছ কিংবা সবজির কারির সঙ্গে পরিবেশন করতে পারেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর