1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যে দোয়া পড়লে জান্নাত অবধারিত হয়ে যায়

ইসলাম ও জীবন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

জান্নাত লাভ করার জন্য গভীর বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পড়ুন:

رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

উচ্চারণ: রজীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া বি-মুহাম্মাদিন রসুলান।

অর্থ: আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট।

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি এই কথাটি বলে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫২৯)

দোয়াটি কেন এত গুরুত্বপূর্ণ?
আলোচ্য দোয়াটি আপাতদৃষ্টিতে একেবারেই সংক্ষিপ্ত মনে হলেও এর ভেতরে মুমিনের পুরো ইমান ও জীবনদর্শনের মূল কথাটি নিহিত রয়েছে। দোয়াটি পড়লে জান্নাত অবধারিত হয়ে যাচ্ছে শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ করার কারণে নয়, বরং কেউ যখন গভীর বিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলে এবং এর ওপর অটল থাকে, তা তার জীবনধারা বদলে দেয়, ফলে সে জান্নাতের উপযুক্ত হয়।

এই দোয়ায় তিনটি বিশ্বাসের ব্যাপারে নিজের সন্তুষ্টি প্রকাশ করা হয়:

১. আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট:
‘রব’ শব্দের অর্থ পালনকর্তা, বিধানদাতা ও সার্বিক পরিচর্যাকারী। আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকার অর্থ হলো, তাঁর প্রতিটি ফয়সালা, আদেশ-নিষেধ এবং তাকদিরের ভালো-মন্দকে হাসিমুখে গ্রহণ করা। জীবনের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা সর্বাবস্থায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং অন্য কাউকে ইবাদত বা বিধান দেওয়ার যোগ্য মনে না করা। যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়্যাতে অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট হয়ে যায়, সে শিরক ও পাপাচার থেকে মুক্ত হয়ে যায়।

২. ইসলামকে দ্বীন হিসেবে মেনে সন্তুষ্ট:
ইসলাম কেবল কিছু আচার-অনুষ্ঠানের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকার অর্থ হলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন ইসলামের আলোকে পরিচালনা করা। আধুনিক বিশ্বের নানা বস্তুবাদী মতবাদ বা আদর্শের সাময়িক চাকচিক্যে বিভ্রান্ত না হয়ে শরিয়তের নির্দেশনাকে নিজের জন্য সর্বশ্রেষ্ঠ ও একমাত্র জীবনব্যবস্থা মনে করা।

৩. মুহাম্মাদকে (সা.) রাসুল হিসেবে মেনে সন্তুষ্ট:
মুহাম্মাদকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবী ও রাসুল হিসেবে মেনে সন্তুষ্ট থাকার অর্থ হলো, জীবন চলার পথে কেবল তাঁর দেখানো সুন্নাহ ও অনুসরণীয় পথকেই সর্ব উচ্চে স্থান দেওয়া। নিজস্ব মনগড়া মতামত, বিদআত বা অন্য কারো আদর্শের চেয়ে রাসুলুল্লাহর (সা.) সুন্নাহকে অগ্রাধিকার দেওয়া। তাঁর আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য ও ভালোবাসা লাভ করা সম্ভব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর