বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৮টি পদে ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৮ সেপ্টেম্বর সকাল ১০টায়। আগামী ৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী – পুরুষ
কর্মস্থল: গাজীপুর
বয়স: ৬ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। তবে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত এবং ৩, ৮, ১১ ও ১৬ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) এর ওয়েবসাইট ভিজিট করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।