1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অতিথি আপ্যায়নে চমক দিতে বানিয়ে ফেলুন সুজির লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

বাঙালির খাদ্যসংস্কৃতিতে মিষ্টির রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস। এখন রসগোল্লা, সন্দেশ কিংবা নানা ধরনের আধুনিক মিষ্টি খুব সহজেই পাওয়া গেলেও প্রাচীন সময়ে মিষ্টি তৈরির উপকরণ ও পদ্ধতি ছিল অনেকটাই ভিন্ন। ছানা দিয়ে তৈরি মিষ্টির প্রচলন হওয়ার আগে বেসন, নারিকেল, সঙ্গে চিনি বা গুড় মিশিয়ে নানা ধরনের মিষ্টান্ন তৈরি করা হতো।

প্রাচীন মিষ্টির তালিকায় লাড্ডু অন্যতম পরিচিত নাম। সুজি, নারিকেল ও চিনি দিয়ে তৈরি সুজির লাড্ডু হতে পারে তেমনই একটি সহজ ঘরোয়া মিষ্টি। অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় বলে উৎসব কিংবা অতিথি আপ্যায়নে এটি রাখতে পারেন মিষ্টির তালিকায়।

আসুন জেনে নেওয়া বাড়িতে কীভাবে সুজির লাড্ডু করবেন-

উপকরণ:
সুজি ১ কাপ
ঘি ৩-৪ চামচ
চিনি ৩/৪ কাপ
নারিকেল কোরা আধা কাপ বা পরিমাণমতো
গুঁড়া দুধ বা তরল দুধ সামান্য
কাজু ১ চা চামচ
কিশমিশ ১ চা চামচ
পেস্তা ১ চা চামচ
আমন্ড ১ চা চামচ
এলাচ গুঁড়া আধা চা চামচ
দুধ সামান্য

প্রস্তুত প্রণালি:
প্রথমে কড়াইতে পরিমাণমতো ঘি গরম করে তাতে কাজু,পেস্তা ও কিসমিস দিয়ে হালকা ভেজে নিন। বাদামগুলো সামান্য সোনালি হয়ে এলে এবং কিসমিস ফুলে উঠলে তুলে আলাদা করে রাখুন।

এবার একই কড়াইয়ের ঘিতে সুজি দিয়ে মাঝারি থেকে কম আঁচে প্রায় ৫ মিনিট ভাজুন। সুজি ভাজার সময় অনবরত নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। সুজি থেকে সুন্দর সুগন্ধ বের হলেই বুঝবেন ভাজা হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে, সুজির রং যেন বদলে না যায়।

এরপর সুজির সঙ্গে নারিকেল কোরা দিয়ে আরও ২ মিনিট হালকা আঁচে ভেজে নিন। নারিকেলের কাঁচা গন্ধ চলে গিয়ে মিষ্টি সুবাস বের হলে এতে চিনি ও এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার আগে থেকে ভেজে রাখা কাজু ও কিসমিস দিয়ে পুরো মিশ্রণটি ভালোভাবে নাড়ুন। লাড্ডু বাঁধার মতো মিশ্রণটি নরম ও আর্দ্র করতে প্রয়োজন অনুযায়ী সামান্য দুধ অথবা একটু ঘি যোগ করতে পারেন। একসঙ্গে বেশি দুধ না দিয়ে অল্প অল্প করে মেশানো ভালো।

মিশ্রণটি কিছুটা নরম ও আঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এরপর কিছুক্ষণ রেখে হালকা ঠান্ডা হতে দিন, যাতে হাতে নেওয়ার মতো সহনীয় তাপমাত্রায় আসে।

সবশেষে হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে দুই হাতের তালুর মাঝে ঘুরিয়ে গোল করে লাড্ডুর আকার দিন। একইভাবে বাকি মিশ্রণ দিয়েও লাড্ডু তৈরি করুন। হয়ে গেলে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর