1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নিজের বাড়িতেই খুন হলেন মডেল মুশকান

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজের ভাড়া বাড়িতে খুন হলেন ২১ বছর বয়সী মডেল মুসকান। বুধবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযোগের তির এক জিম প্রশিক্ষকের দিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুসকান ওই ফ্ল্যাটে একাই থাকতেন। বুধবার সন্ধ্যাতেও তিনি বাড়িতে একা ছিলেন। সে সময় ওই জিম প্রশিক্ষক তার ফ্ল্যাটে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

প্রতিবেশীদের দাবি, ফ্ল্যাটের ভেতর থেকে মুসকানের চিৎকার শুনতে পেয়েছিলেন তারা। পরে কয়েকজন প্রতিবেশী সেখানে পৌঁছালে জিম প্রশিক্ষককে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগ।

ফ্ল্যাটের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মুসকান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই জিম প্রশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতের দিল্লি পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত জানিয়েছেন, তদন্তের স্বার্থে ওই ব্যক্তির জিম ও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীরা পশ্চিম দিল্লির তিলকনগরের নিউ মহাবীর নগর এলাকার ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। প্রতিবেশীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মুসকান ও ওই জিম প্রশিক্ষক গত দেড় বছর ধরে একে অপরকে চিনতেন। পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মুসকানকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। মুসকানকে কেন এবং কীভাবে হত্যা করা হলো, সেই রহস্যের উত্তর খুঁজতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর