1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাতিসংঘের অর্থবহ সমর্থন চান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এসময় আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

মো. তৌহিদ হোসেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের সবাইকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাওয়ার গুরুত্বারোপ করেন।

তিনি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের গঠনমূলক সহায়তার গুরুত্বও তুলে ধরেন।

অর্থনৈতিক সহযোগিতা, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে চলমান জাতিসংঘের মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর