1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হতে পারে নোয়াখালী চাটখিলের অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যদের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন উপদেষ্টা। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার (১৬ আগস্ট) আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন।

নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহন পুল থেকে গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন।

১৯৪৮ সালে নোয়াখালীর চাটখিলে জন্ম নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদ ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করা এই অর্থনীতিবিদ সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নেও যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে।

এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘ওয়াহিদ উদ্দিন মাহমুদকে শিক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর