1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাবেক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৪৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২শ’ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

বুধবার (১৪ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মুহসীন আলম।

মামলার এজাহারে বলা হয়, দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের মদদে গেল ১৮ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় তাদের শত শত নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শহরের মুনিরা ভবনে হামলা, মালামাল লুটপাট, ভাঙচুরে ও ভবনে অগ্নিসংযোগ করে।

ওই মুনিরা ভবনের মালিক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তখন চিকিৎসার জন্য বাহিরে ছিলেন। এই ঘটনায় প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে দেখা যায়, মামলার তালিকাভুক্ত সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতা।

ভুক্তভোগী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি কখনও কারও সঙ্গে অমানবিক আচরণ করিনি। অথচ, শুধু রাজনীতির কারণে প্রতিহিংসাবশত আমার বাড়ির ওপর এই অঘটনটি দেখতে হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় ও সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, মামলাটিতে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখনও কাউকে এ মামলায় গ্রেপ্তার করা হয়নি। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও নজর রাখা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর