1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কলা দিয়ে সুস্বাদু পিঠা তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

বাড়িতে কলা একটু বেশি পেকে গেলে সহজে আর কেউ তা খেতে চায় না। ফলাফল, অনেক সময় তা ফেলেই দিতে হয়। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি করে সেই পাকা কলা দিয়ে ঝটপট পিঠা তৈরি করে দেন, তখন সবাই তা খেতে চাইবে। এই পিঠা যেকোনো পাকা কলা দিয়েই তৈরি করা যায় তবে সাগর কলা হলে ঘ্রাণ আরও সুন্দর হয়। চলুন তবে জেনে নেওয়া যাক কলা দিয়ে সুস্বাদু পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

সাগর কলা- ১টি

ময়দা- ১ কাপ

চালের গুঁড়া- ১/২ কাপ

নারিকেল কোরানো- ১/২ কাপ

বেকিং পাউডার- ১/২ চা চামচ

স্বাদমতো- চিনি

লবণ- ১ চিমটি

তেল- পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন

ময়দা, চালের গুঁড়া লবণ ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন। কলা পেস্ট করে সব শুকনো উপকরণ কলার সঙ্গে মিশিয়ে নিন। নারিকেল, চিনি পরিমাণ মতো পানি দিয়ে ঘন ডো তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে গোলা থেকে ছোট ছোট বড়ার আকৃতিতে ছাড়ুন। অল্প আঁচে সোনালি করে ভেজে তুলুন। এবার পরিবেশন করুন সুস্বাদু কলার পিঠা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর