1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

২০২৭ সালে পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল খেলবে একটি টেস্ট ম্যাচ, আর নারী দল অংশ নেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে এবং চলবে ১ জুন পর্যন্ত। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে টেস্টে আতিথ্য দেবে ইংল্যান্ড।

এর আগে সবশেষ ২০১০ সালে লর্ডসে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখান বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। যদিও ৮ উইকেটে ম্যাচটি জিতেছিল ইংলিশরাই।

বাংলাদেশ নারী দল এখনও ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি। সেটির অবসানও হচ্ছে আগামী বছর। লর্ডসে খেলার সুযোগ পাচ্ছেন তারাও।

সফরের শেষ ভাগে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে টন্টন ও ওরচেস্টারে।

এরপর ১৭ সেপ্টেম্বর হোভে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং শেষ ওয়ানডে ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।

সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হব। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সাদা বলের সিরিজে আতিথ্য দিতে মুখিয়ে আছি।’

সূচি: ইংল্যান্ড পুরুষ বনাম বাংলাদেশ

২৮ মে-১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর