1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ : মিজানুর রহমান আজহারী

ইসলাম ও জীবন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

হিল্লা বিয়ের নামে ‘পাতানো বিয়ে’কে কবিরা গুনাহ ও শরঈ বিধানের অপব্যবহার হিসেবে অভিহিত করে এ ধরনের বিয়ে থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপরিচিত আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টের সাথে সুনানে ইবনে মাজার একটি হাদিস সম্বলিত ব্যানারও যুক্ত করেন তিনি, যেখানে হিল্লা বিয়েকারীকে ‘ভাড়াটে পাঁঠা’ বলা হয়েছে। হাদিসটি হলো:

“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, ‘আমি কি তোমাদের ‘ভাড়াটে পাঁঠা’ সম্পর্কে অবহিত করব না? তারা বললেন, ‘অবশ্যই, হে আল্লাহর রাসুল!’ তিনি বলেন, ‘সে হলো তাহলীলকারী (হিল্লাকারী)। আল্লাহ তাহলীলকারী এবং যার জন্য তাহলীল করা হয় তাদের উভয়কে অভিশাপ দিয়েছেন।”

মিজানুর রহমান আজহারী বলেন, শরিয়তের প্রতিটি বিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত; যা সব যুগে, সব সমাজে মানবকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রণীত। তাই শরিয়তের কোনো বিধানকে অপব্যবহার বা কৌশলে অতিক্রম করার প্রচেষ্টা কোন প্রাকটিসিং মুসলিমের কাজ হতে পারে না।

তবে স্বাভাবিক বিয়েতে বাধা নেই উল্লেখ করে মিজানুর রহমান আজহারী বলেন, নিষিদ্ধ হলো ‘হালাল করার উদ্দেশ্যে সাজানো বা পাতানো বিয়ে’। হাদিসে অভিসম্পাত করা হয়েছে সেই ‘তাহলীল’ বা ‘হিল্লা’ বিয়েকে, যা পূর্বপরিকল্পিতভাবে কেবল প্রথম স্বামীর জন্য নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে সম্পন্ন করা হয়। তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং পরে সেই বিয়ে স্বাভাবিক কারণেই বিচ্ছেদে শেষ হয়, তাহলে ইদ্দত শেষে পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর