1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না বলেও মনে করেন তিনি।

রোববার (৭ জুন) ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত আমিই নেই, সিদ্ধান্ত তিনি (নেতানিয়াহু) নেন না।

তিনি আরও বলেন, কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া বেঞ্জামিন নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার ইচ্ছায় কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর