1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রাজিল একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। বুধবার সেখানে দ্বিতীয় অনুশীলন সেশন সম্পন্ন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বিশেষ এই অনুশীলনে উপস্থিত ছিলেন প্রায় ২০০ দর্শক, যার মধ্যে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশাপাশি স্থানীয় মরিসটাউন এলাকার কৌতূহলী ফুটবলপ্রেমীরাও ছিলেন।

বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে স্থানীয় জনগণের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ফিফার নির্দেশনা অনুযায়ী এই উন্মুক্ত অনুশীলনের আয়োজন করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।

অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তি আসন্ন মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে পানামার বিপক্ষে ম্যাচে না খেলা দুই ডিফেন্ডার মার্কুইনহস এবং গ্যাব্রিয়েল মাগালহেস আবারও রক্ষণভাগে ফিরতে যাচ্ছেন।

এছাড়া লেফট-ব্যাকে ডগলাস সান্তোসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তিনি অ্যালেক্স সান্দ্রোর স্থলাভিষিক্ত হতে পারেন।

মধ্যমাঠ ও আক্রমণভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পানামার বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে লুকাস পাকেতা এবং ইগর থিয়াগো প্রথম একাদশে জায়গা পেতে পারেন। তাদের অন্তর্ভুক্তির ফলে বাইরে যেতে পারেন ম্যাথিউস কুনহা এবং লুইস হেনরিক।

যদিও একাদশে পরিবর্তন আসছে, তবে দলের মূল কৌশলে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আনচেলত্তি এখনও ৪-২-৪ ফরমেশনেই আস্থা রাখছেন। ডান প্রান্তে খেলানো হয়েছে লুকাস পাকেতাকে, যিনি মাঝমাঠে ঢুকে খেলার স্বাধীনতা পাবেন। এতে রাইট উইং দিয়ে আরও আক্রমণাত্মকভাবে উঠতে পারবেন ওয়েসলে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল দলের এই অনুশীলন ও কৌশলগত পরিবর্তন নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর