1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বেসরকারি ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি ক্লাস নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২ জুন) নিজেই এ তথ্য জানিয়েছেন সাবেক এ উপদেষ্টা। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেছেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, “হাইল্যার (দিনমজুর) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।” আমার দাদা ছিলেন মাদরাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও ১৫ বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পাঠদান করতাম।

ফাওজুল কবির খান লেখেন, আমার নতুন কর্মস্থল ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের “সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস” পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

মুহাম্মদ ফাওজুল কবির খান একজন অর্থনীতিবিদ এবং সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

ফাওজুল কবির খান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর