1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গণভবনের খোলা দরজা দিয়ে বেরিয়ে যান – এনডিপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা,মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং প্রেসিডিয়াম সদস্য ও এনডিপির মুখপাত্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ৪ আগস্ট ২০২৪ এক বিবৃতিতে সরকারের কঠিন সমালোচনা করে বলেন, দরজা খোলা রেখে, বাইরে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এই হত্যার দায় সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারে না।

নেতৃবৃন্দ বলেন, আপনি তো একটানা ১৫ বছর গনভবনে ছিলেন, খোলা দরজা দিয়ে বের হয়ে এসে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। শত শত লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকার অভিপ্রায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পরাজিত হবেন। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে সম্মান নিয়ে পদত্যাগ করুন,এখনও সময় আছে,আর রক্তের হলি খেলবেন না।

নেতৃবৃন্দ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলার অন্যান্য সদস্যরা অবৈধ সরকারের আদেশ মেনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড়াবেন না। কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। এর পরিণতি হবে ভয়াবহ।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে যাঁরা নিহত(৫০+) হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারের অভিশাপে ধ্বংস হয়ে যাবেন। সাধারণ ছুটি আর অনির্দিষ্টকালের জন্যে কারফিউ ডেকে সমস্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন না।ইতিবাচক সিদ্ধান্ত নিন। দায়িত্ব-জ্ঞান থাকলে যে দরজা খুলে রেখেছেন সেই দরজা দিয়ে নিজেই বেরিয়ে যান,এতে আপনার ও দেশের কল্যাণ হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর