1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাংবাদিক হত্যার বিচার দাবি জানিয়েছে বিসিআরসি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত হন সাংবাদিক হাসান মেহেদী। পাশাপাশি বিভিন্ন ঘটনায় নিহত সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ‘গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবি’ জানিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া আহত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

‘ফটো সাংবাদিক শামিম আহমেদ বলেন, ‘মিরপুর ১০ নম্বর এলাকায় আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। আমার ওপর কোনো ছাত্র হামলা করেনি। বরং ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা আমাকে ঘিরে ধরে মারধর করেছে।’

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, ‘আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাবো? আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা আমাদের চারজন ভাইকে হারালাম। বহু ভাই-বোন আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? এমন কি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি।’

‘তিনি আরও বলেন, ‘আমরা যে ক্ষত বয়ে বেড়াচ্ছি, যে ট্রমার মধ্যে আমরা সব গণমাধ্যমকর্মী। আমরা প্রতিমুহূর্তে আতঙ্কে আছি। এটা কবে কাটবে।’

মানববন্ধনে সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের যেসব সাংবাদিক নেতা আছেন তারা শুধু টেলিভিশিনের টকশোতে এসে সাংবাদিকদের অধিকার আদায়ের গল্প করেন। বাস্তবে তারা কিছুই করেন না। বাস্তবে তারা সাংবাদিকদের অধিকার আদায়ে কিছুই করেন না।

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের সভাপতি একাত্তর টিভির সাংবাদিক জেমসন মাহবুব বলেন, ‘সাংবাদিকদের জন্য কেউ কাঁদে না। সাংবাদিকরা সাধারণ মানুষের কথা বলে। কিন্তু দুর্ঘটনার শিকার এ সাংবাদিকরাই হয়ে থাকেন।

মানববন্ধনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ বলেন, ‘সাংবাদিক হত্যা-নির্যাতনে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর