1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্যারিস অলিম্পিক : সোনার পদকে সবার শীর্ষে চীন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | প্যারিস অলিম্পিকে সোনার পদকে সবার শীর্ষে আছে চীন। ছেলেদের ডাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।

এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে।

যদিও সবমিলিয়ে পদক বেশি জিতেছে যুক্তরাষ্ট্র। ৯ সোনা ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। সোনার পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র।

তৃতীয় স্থানে থাকা ফ্রান্স সোনার পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি।

৮টি করে সোনার পদক জিতেছে অস্ট্রেলিয়া এবং জাপানও।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর