1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জামাত-শিবির নিষিদ্ধ : প্রজ্ঞাপন জারি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। এর আগে স্বারাষ্ট্রমন্ত্রী বলেছেনে, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে।

দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করার জন্য আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিলো৷ মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল মানুষ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে৷ এটা সাধারণ মানুষের দাবি ছিলো৷ এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছিলো৷ চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত-শিবির। শিক্ষার্থীদের সামনে রেখে জামায়াত-শিবির ও বিএনপি ধ্বংসাত্মক কাজ করেছে। তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে।

গত মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, জামায়াত-শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর