1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জিন্নাত আরা ঝিনুক (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাদের সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে, যার নাম মোহাম্মদ রায়হান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আর্থিক সংকট কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। স্বামী ওমর ফারুক জানান, তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখেছিলেন ও তা ফেরত আনা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ হয়।

সকালে বাড়ির বাইরে যাওয়ার পর ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে টিন কেটে ঘরে ঢুকে তাকে নিচে নামান।

তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

ঘটনার পর পর আত্মহত্যার সময় ধারণ করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে দেখা যায়, জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সাথে ফাঁসি লাগিয়ে ঝুলে পড়ে। যে ভিডিওতে তার স্বামী ওমর ফারুককে দরজার খোলার জন্য চিৎকার করতে দেখা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর